ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের
×

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৬:৫৯ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৭:০০

ঠাকুরগাঁও সদরে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের শ্রী আনোয়ার গণেশ ও তাঁর ছেলে নিমাই গণেশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পাটক্ষেতে কাজ করতে যান বাবা-ছেলে। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী বলেন, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে আনোয়ার গণেশ ও তাঁর ছেলে নিমাই গণেশ ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় প্রশাসন বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

×