ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

নড়াইলে আরও ২৩ জনের করোনা শনাক্ত

নড়াইলে আরও ২৩ জনের করোনা শনাক্ত
×

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০২:৩১ | আপডেট: ০২ জুলাই ২০২০ | ০২:৪৮

নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ পুলিশ সদস্য, ১ ব্যাংকারসহ ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে নড়াইল সদর থানার এসআই মিহির কান্তি রায়সহ ৩ পুলিশ সদস্য ও নড়াইল ইসলামী ব্যাংকের সহকারী প্রকল্প কর্মকর্তা রবিউল ইসলামস রয়েছেন। এছাড়া সদর উপজেলায় ৭জন, লোহাগড়া উপজেলায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত নড়াইলে ২১জন পুলিশ সদস্য ও ৯জন চিকিৎসকসহ মোট ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ চিকিৎসকসহ ৬৭জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন ৭ জন।।

আরও পড়ুন

×