ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

কালীগঞ্জে বিদ্যুত স্পৃষ্টে কিশোরের মৃত্যু

কালীগঞ্জে বিদ্যুত স্পৃষ্টে কিশোরের মৃত্যু
×

সাগর

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০২:৫৬ | আপডেট: ০২ জুলাই ২০২০ | ০২:৫৮

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুত স্পৃষ্টে সাগর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে  উপজেলার বুজিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত  সাগর উপজেলার ভাতঘরা গ্রামের বিলায়েত হোসেনের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর একটি ট্রাক্টরে করে মাটি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে বিুদ্যত স্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু।

 রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু 
বিদ্যুত স্পৃষ্টে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×