ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ শ’ ছাড়াল

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ শ’ ছাড়াল
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০৪:২৭

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ স্বাস্থ্যকর্মীসহ  নতুন করে আরও ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১১ জনে।

এছাড়া ২৪ ঘন্টায় ২৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৯ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩২১ জন । গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ১১ জন।  

 বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য  জানান।

তিনি আরো জানান, নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদরে ৪ জন, মুকসুদপুরে ৮ জন, কোটালীপাড়ায় ৬ জন, কাশিয়ানীতে ২ জন ও টুঙ্গিপাড়ায় ৭ জন রয়েছেন।  সিভিল সার্জন বলেন, আক্রান্তদের  বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, এ পর্যন্ত জেলায় ৫ হাজার ২৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৬৪ জন, কাশিয়ানীতে ১৪২ জন, গোপালগঞ্জ সদরে ১৮৭ জন, টুঙ্গিপাড়ায় ১০৮ জন ও কোটালীপাড়া উপজেলায় ১১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৬০ জন ।


আরও পড়ুন

×