হবিগঞ্জে রাস্তার সীমানার বিরোধে খুন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০৪:৩৬
হবিগঞ্জের চুনারুঘাটে রাস্তার সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার উপজেলার কেউন্দা গ্রামের এ ঘটনায় নিহত জিতু মিয়া (৫০) ওই গ্রামের মৃত হাজি আব্দুল হেকিমের ছেলে।
পুলিশ জানায়, রাস্তার সীমানা নিয়ে জিতু মিয়ার সঙ্গে তার ভাতিজা জিয়া উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের রডের আঘতে জিতু মিয়া ঘটনাস্থলেই মারা যান।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম ঘটনা নিশ্চিত করে জানান, রাস্তার সীমানা নিয়েই খুনের ঘটনাটি ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- হবিগঞ্জ