রাজাপুরে জ্বরে পুলিশ সদস্যের মৃত্যু
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০৪:৫১ | আপডেট: ০২ জুলাই ২০২০ | ০৪:৫২
ঝালকাঠির রাজাপুর থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার নাম ফিরোজ সিকদার। বুধবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরিঘাটে তার মৃত্যু হয়।
কনস্টেবল ফিরোজ ৫/৭ দিন ধরে জ্বরে ভুগছিলেন। তিনি ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের বাসিন্দা।
রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ৫/৭ দিন আগে জ্বর হয় তার। এরপর ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করার পর তার করোনা পরীক্ষা করা হয়। তবে তার শরীরে করোনা সনাক্ত হয়নি। এর মধ্যে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে বুধবার সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে বিকেলে মাওয়া ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়।
- বিষয় :
- কনস্টেবলের মৃত্যু
- ঝালকাঠি