ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

রৌমারীতে আরও ৩ জনের করোনা শনাক্ত

রৌমারীতে আরও ৩ জনের করোনা শনাক্ত
×

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০৫:০২ | আপডেট: ০২ জুলাই ২০২০ | ০৫:০৬

কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা হাসপাতালের দুইজন স্টাফসহ এক গৃহবধূর করোনা সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোমেনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত এই তিনজনের নমুনা সংগ্রহ করে গত ২৭ জুন পাঠানো হয়েছিল। সেই নমুনার ফল পজেটিভ এসেছে। আক্রান্ত তিনজনই নারী । এর মধ্যে দুইজন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ। তাদেরকে আইসোলেশনে রাখা হবে।

তিনি আরও জানান, এর আগে ২১১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। তার মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়। তারা রৌমারী উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত উপজেলায় মোট ছয়জনের করোনা শনাক্ত হলো।

আরও পড়ুন

×