ঝিনাইদহে উপসর্গ নিয়ে মৃত ২ জনের করোনা পজিটিভ
×
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০৬:৪৬
ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে মৃত ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ জনে।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, গত ২৮ জুন করোনার উপসর্গ নিয়ে মারা যান কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মোস্তাক হোসেন ও ৩০ জুন মারা যান আব্দুর রশিদ। বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি বলেন, এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো। আর জেলায় মোট আক্রান্ত ২৩৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯৪ জন।
- বিষয় :
- ঝিনাইদহ
- করোনা উপসর্গ
- করোনাভাইরাস
- করোনায় মৃত্যু