ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

লালমনিরহাটে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

লালমনিরহাটে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের
×

প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০৬:৫৮

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় পৃথক দু’টি বজ্রপাতের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন। 

বৃহস্পতিবার সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রামে মাছ ধরার সময় বজ্রপাতে দুইজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। অপর আরেকটি ঘটনা ঘটেছে জেলার হাতীবান্ধা উপজেলায়। এখানেও মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার ভোরে কয়েকজন মিলে দহগ্রামের শাকোয়া নদীতে মাছ ধরতে যান। সকালে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে দহগ্রাম ইসলামপুর এলাকার খন্দকার আলির ছেলে জাহিদুল ইসলাম (২৬) ও একই গ্রামের জোহর উদ্দিনের ছেলে রাকিব হোসেন (২৪) নিহত হন। এই ঘটনায় আহত হন ৪ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে হাতীবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রামে সকাল ৯টার দিকে বিলে মাছ ধরতে গিয়ে রমজান আলীর ছেলে মন্টু মিয়া (৪৮) ও হামেদ আলীর ছেলে আফিজুল (৫০) বজ্রপাতে নিহত হয়েছেন। এসময় ওমর আলী নামে অপর একজন আহত হন।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ও পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×