ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশ কনস্টেবলের করোনা শনাক্ত

উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশ কনস্টেবলের করোনা শনাক্ত
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০৯:০১

চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশ কনস্টেবল আ ফ ম জাহেদের (৪২) শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানান সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মইনুল ইসলাম। গত পহেলা জুলাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহেদ। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের উত্তর জোনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায়। 

উপ-কমিশনার (সদর) মইনুল ইসলাম জানান, ২৩ জুন শারীরিক অসুস্থতা অনুভব করলে জাহেদকে প্রথমে বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। করোনার বিভিন্ন উপসর্গ থাকায় ২৫ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ৩০ জুন রাতে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পহেলা জুলাই তার মৃত্যু হয়। নমুনা পরীক্ষার রিপোর্টের মাধ্যমে তিনি মৃত্যুর সময় করোনায় আক্রান্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সিএমপিতে এ পর্যন্ত ৩৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চারজন। 

আরও পড়ুন

×