নাটোরে সাংবাদিক আলী আক্কাস করোনায় আক্রান্ত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ১২:২৬
নাটোরের গুরুদাসপুরের কালের কণ্ঠের প্রতিনিধি সাংবাদিক আলী আক্কাস করোনায় আক্রান্ত হয়েছেন। তিন দিন আগে তিনি নমুনা দিয়েছিলেন। শনিবার তার করোনা পজেটিভ রেজাল্ট আসে।
সাংবাদিক আলী আক্কাসসহ শনিবার নতুন করে জেলায় ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৬ জনে।
গুরাদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন সাংবাদিক আলী আক্কাস করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে তার বাসাতেই হোম আইসোলেশনে রাখা হয়েছে। তার সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে। উপজেলা হাসপাতালের চিকিৎসকরা তার প্রতি চিকিৎসা দিচ্ছেন।