ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দুই দলের একাদশেই বড় চমক 

দুই দলের একাদশেই বড় চমক 
×

আটালান্টার ভরা গ্যালারি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০০:২৩ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ০০:৪১

ফাইনালে যাওয়ার লড়াইয়ে আর্জেন্টিনা ও ইংল্যান্ড বাংলাদেশ সময় রাত ১টার ম্যাচে মুখোমুখি হবে। ওই ম্যাচের একাদশ ঘোষণা করেছেন দুই দলের কোচ। একটি করে বড় চমক আছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের শুরুর একাদশে।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি শুরুর একাদশে রাখেননি অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে। বরং মিডফিল্ডার হিসেবে শুরুতে খেলাচ্ছেন জুলিয়ানো সিমিওনেকে। মলিনার পাশাপাশি মেসির পাশ দিয়ে আক্রমণে সহযোগিতা করবেন তিনি। মেসির ডিফেন্সিভ কাভার দেবেন, আক্রমণে সহযোগিতা করবেন।

ইংল্যান্ড শুরুর একাদশে বুকোয়াকা সাকা কিংবা ননি মাদুইকে’কে রাখেনি। সুযোগ দিয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলা মর্গান রজার্সকে। তবে অ্যাস্টন ভিলার এই তরুণ তারকা খেলবেন লেফট উইঙ্গার হিসেবে। রক্ষণে রিচি জেমস শুরুর একাদশে ফিরেছেন। সেন্ট্রাল ডিফেন্সে জোন স্টোনস জায়গা পেয়েছেন। 

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, জুলিয়ানো সিমিওনে, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি। 

ইংল্যান্ডের একাদশ: জর্ডান পিকফোর্ড, জেড স্পেন্স, মার্ক গেইহি, জোন স্টোনস, রিচি জেমস, ডেক্লান রাইস, এলিট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, মর্গান রজার্স, অ্যান্তোনিও গর্ডন, হ্যারি কেইন। 

আরও পড়ুন

×