সুখবরেও আছে দুশ্চিন্তা, কেমন হবে ইংল্যান্ডের একাদশ
অনুশীলনে ইংল্যান্ডের ফুটবলাররা। ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ২০:০৬
ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কোয়ানসা নিষেধাজ্ঞায় আছেন। জর্ডান হান্ডারসনের হাত ভেঙে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এই দুই দুঃসংবাদ থাকলেও আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে সুখবর আছে ইংল্যান্ড ক্যাম্পে। মিডফিল্ডার ডেক্লান রাইস ও ডিফেন্ডার রিচি জেমস শুরু থেকে খেলার জন্য প্রস্তুত।
রাইস পেটের পীড়ায় ভুগছিলেন। নরওয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে তাকে তুলে নিয়েছিলেন ইংলিশ কোচ টমাস টুখেল। তবে আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে একাদশে পাচ্ছে থ্রি লায়ন্সরা। গ্রুপ পর্বের ম্যাচে হামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন চেলসি অধিনায়ক জেমস। নরওয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নেমেছিলেন তিনি।
ইংল্যান্ড শিবিরে এই সুসংবাদের সঙ্গে দুশ্চিন্তা হলো- তারা পূর্ণ ফিটনেসে ফিরে পুরো ম্যাচ খেলতে পারবেন কিনা। সংবাদ মাধ্যম দ্য স্টান্ডার্ড জানিয়েছে, রাইস পুরো ম্যাচ খেলার মতো ফিট হয়েছেন। এমনকি নিজের পজিশন মিডফিল্ডেই খেলবেন তিনি। তবে জেমস শুরুতে খেলবেন কিনা তা নিশ্চিত নয়।
ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের হাতে জেমস ছাড়া রাইট ব্যাকে খেলার নিয়মিত কোন অপশন অবশিষ্ট নেই। যে কারণে কোচ টুখেল তাকে শুরুতে খেলাতে পারেন। তবে দ্বিতীয়ার্ধে দরকার মনে করলে বদলি করা হতে পারে তাকে। জেমস শুরুর একাদশে ফিরলে জোন স্টোনস একাদশে জায়গা হারাবেন।
ইংল্যান্ডের ফ্রন্ট লাইনের নেতৃত্বে থাকবেন হ্যারি কেইন। ননি মাদুইকে জায়গা হারাতে পারেন একাদশে। অভিজ্ঞ বুকোয়াকা সাকায় ভরসা রাখতে পারেন কোচ টুখেল। তরুণ গর্ডন জায়গা পেতে পারেন শুরুতে। এলিট অ্যান্ডারসন, জুড বেলিংহাম ও ডেক্লান রাইসকে নিয়ে দারুণ মিডফিল্ড ইংল্যান্ডের। যারা ফিজিক্যাল, টেকনিক্যাল ও ট্যাকট্রিক্যাল দিক বিবেচনা করে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন।
ইংল্যান্ডের সম্ভাব্য শুরুর একাদশ: জর্ডান পিকফোর্ড, রিচি জেমস, এজরি কোনসা, মার্ক গেইহি, ও’রেইলি, এলিট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, জুড বেলিংহাম, বুকোয়াকা সাকা, অ্যান্তোনিও গর্ডন, হ্যারি কেইন।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬