ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রমেকে নমুনা পরীক্ষায় আরও ৩৩ জনের করোনা শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ৩৩ জনের করোনা শনাক্ত
×

রংপুর অফিস

প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ১৩:১২ | আপডেট: ০৪ জুলাই ২০২০ | ১৩:১৭

রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রংপুরে ১৪, গাইবান্ধায় ১০, লালমনিরহাটে ৫ ও কুড়িগ্রামের ৪ জন রয়েছেন।

আক্রান্তরা হলেন-রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের এক পুলিশ সদস্য (৫৮), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারী (৪৮), লালকুঠির এক পুরুষ (৪২), কামাল কাছনার এক পুরুষ (৫০), নিটল মটরসের এক পুরুষ (৩০), গুপ্তপাড়ার এক যুবক (২৭), দেওডোবা বানিয়াপাড়ার এক নারী (৪০),  মিঠাপুকুরের এক কিশোর (১৪), এক পুরুষ (৪০), অপর পুরুষ (৪৫), বদরগঞ্জের এক পুরুষ (৫৪), কাউনিয়া থানার এক পুলিশ সদস্য (৫২), অপর পুলিশ সদস্য (৪৩), আরেক পুলিশ সদস্য (২৬)। 

এছাড়া গাইবান্ধা সদরের এক পুরুষ (৩৪), পলাশবাড়ির এক যুবক (২৮), এক পুরুষ (৪৩), অপর পুরুষ (৪৬), গোবিন্দগঞ্জের এক যুবক (২৬), এক বৃদ্ধ (৬৯), এক পুরুষ (৩৫), এক নারী (৪০), গোবিন্দগঞ্জ হাসপাতালের এক কর্মকর্তা (৪০), ফুলছড়ির এক পুরুষ (৫২), কুড়িগ্রাম সদর সবুজপাড়ার এক বৃদ্ধ (৭৪), চিলমারীর এক বৃদ্ধা (৬৫), এক পুরুষ (৫০), এক যুবক (২৮), লালমনিরহাটের এক বৃদ্ধ (৭৪), পাটগ্রামের এক বৃদ্ধ (৭৩), হাতিবান্ধার এক যুবক (২৬), অপর যুবক (২৮), এক পুরুষ (৩২) করোনায় আক্রান্ত হয়েছেন।   

শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হন। এ তথ্য নিশ্চিত করেছে রমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ২৮ জন। সুস্থ্য হয়েছেন ৬৯০ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েে মারা গেছেন ১৬ জন। এছাড়া রংপুর বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন

×