ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ফরিদপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ফরিদপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ২২:৫৮

ফরিদপুর শহরের চকবাজার এলাকায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত ২ জনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের নাম মিজানুর রহমান বাচ্চু। তিনি শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাটা এলাকার রমযান আলী খানের ছেলে। আটকরা হলেন- শরীফ(১৮) ও হাবিব(১৮)।

নিহত বাচ্চুর ভাগিনা মো. আরাফাত বলেন, মামা এশার নামায পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক মামাকে ছুরি দিয়ে উপর্যপুরি কুপিয়ে আহত করেন। স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে এসে ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে হাসপাতালে নেওয়ার আগেই মামার মৃত্যু হয়েছে। 

তিনি আরো বলেন, মামার সঙ্গে আগে এই যুবকদের কথা কাটাকাটি হয়েছিল, তার প্রতিশোধ নিতেই মামাকে কুপিয়ে হত্যা করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই হত্যাকারীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রাথমিক ভাবে জানা গেছে হত্যাকান্ডের সাথে ৩ জন জড়িত ছিল।

তিনি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×