ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রংপুরে করোনায় এক শিক্ষকের মৃত্যু

রংপুরে করোনায় এক শিক্ষকের মৃত্যু
×

রংপুর অফিস

প্রকাশ: ০৫ জুলাই ২০২০ | ০৫:৫৫

রংপুরে করোনায় আক্রান্ত হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে পীরগঞ্জ উপজেলার ওই শিক্ষকের মৃত্যুর মধ্যদিয়ে রংপুরে এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

করোনায় মারা যাওয়া এই ব্যক্তি বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হন। পরে শনিবার রাতে উপজেলার শীতলপুরে বাড়িতে মারা যান।

করোনায় রংপুরের পীরগাছা উপজেলায় ২ জন, মিঠাপুকুরে ২ জন, পীরগঞ্জে ৩ জন এবং সিটি কর্পোরেশন এলাকায় ১১ জন মারা গেছেন।

রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, রংপুরে ১ হাজার ৬১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭১২ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। জেলায় সুস্থতার হার শতকরা ৬৭ ভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চললে রংপুরে করোনায় আক্রান্তের হার কমে আসবে।
 

আরও পড়ুন

×