মুকসুদপুর পৌরসভার ৩টি ওয়ার্ড লকডাউন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২০ | ০০:৪১
করোনাভাইরাস সংক্রমণ রোধে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার তিনটি ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার মুকসুদপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করে লাকডাউন করা হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আলী জানান, স্বাস্থ্য বিভাগ মুকসুদপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডকে রেডজোন চিহ্নিত করে জেলা প্রশাসনকে ডাকডাউনের অনুরোধ করে। জেলা প্রশাসকের নির্দেশে আমরা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সাথে বৈঠক করে শনিবার থেকে লকডাউন বাস্তবায়ন করেছি।
- বিষয় :
- করোনাভাইরাস
- রেড জোন
- লকডাউন
- মুকসুদপুর