ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কালিয়ায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

কালিয়ায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
×

কালিয়া(নড়াইল)প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২০ | ০৩:৩৩

নড়াইলের কালিয়ায় করোনার উপসর্গ নিয়ে প্রদীপ মণ্ডল (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার বড়দিয়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের ভুপাল মণ্ডলের ছেলে।
        
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, প্রদীপের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল। কয়েকদিন ধরে তিনি জ্বর ও কাশিতে ভূগছিলেন। এ অবস্থায় শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
 
কালিয়ার উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুদা জানান, করোনার উপসর্গ নিয়ে মৃত প্রদীপের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। তার সৎকারের ব্যবস্থা করা হয়েছে। তবে মৃত্যুর পর তিন ঘন্টার বেশি পার হওয়ার কারণে নমুনা সংগ্রহ করা হয়নি।

আরও পড়ুন

×