ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ
×

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১২ জুলাই ২০২০ | ০৭:৩৮

ব্রাহ্মণবাড়িয়ায় বে-সরকারি হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে সাময়িকভাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রোববার থেকে ওই হাসপাতালের ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।

রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পিসিআর ল্যাবের প্রধান প্রফেসর জাকিউর রহমান এবং সমন্বয়কারী ডা. মো. আতিকুর রহমান করোনা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ দিকে জেলায় আরও ৩০ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ হাজার ৫০৫ জন। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত চিকিৎসক সানজিদা আক্তার।

তিনি জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবে ২১৫টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পিসিআর ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, আশুগঞ্জে সাত জন, আখাউড়ায় দুই জন, নবীনগরে তিন জন, বাঞ্ছারামপুরে তিন জন, বিজয়নগরে একজন ও কসবায় তিনজন রয়েছেন।

অপরদিকে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫২ জন। মারা গেছেন ২৪ জন। এ ছাড়া এখনও আইসোলেশনে রয়েছেন ৯২৬ জন। 

আরও পড়ুন

×