ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এসএসসিতে সিলেট বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ 

এসএসসিতে সিলেট বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ 
×

ছবি-সংগৃহীত

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ জুলাই ২০২৫ | ১৪:৫৭

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। 

বৃহস্পতিবার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। সিলেট শিক্ষা বোর্ড কার্যালয়ে ফলাফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী।
  
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার পাসের হার ৬৮.৫৭ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। এর আগের বছর পাসের হার ছিল ৭৬ দশমিক ০৬ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন। তাদের মধ্যে ছেলে ১ হাজার ৭৯১ জন ও মেয়ে ১ হাজার ৮২৩ জন রয়েছেন। এর আগের বছর জিপিএ-৫ পায় ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী।

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, এবার ১ লাখ ২২ হাজার ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন।

আরও পড়ুন

×