সন্ত্রাস চাঁদাবাজি বন্ধের দাবিতে মশাল মিছিল
সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে রূপগঞ্জে মশাল মিছিল ছাত্র-জনতার সমকাল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ০০:৫৮
| প্রিন্ট সংস্করণ
সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজিসহ অপরাধ কর্মকাণ্ড বন্ধের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র-জনতা। গতকাল রোববার রাতে রূপগঞ্জ উপজেলার ভূলতা ও গোলাকান্দেল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই মশাল মিছিল বের করেন তারা।
মিছিলটি সড়কের প্রায় এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে। পরে ভূলতা গোলচত্বর এলাকায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে যেসব অন্যায় অত্যাচারের শিকার হয়েছে জনগণ। এখনও তাই হচ্ছে। ছাত্র-জনতা মিলে চাঁদাবাজ, সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, খুনসহ সব অপরাধ রুখে দেওয়া হবে।
- বিষয় :
- সন্ত্রাসবাদ
