ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

‘জুলাই ওমেন্স ডে’ শীর্ষক আলোচনা সভা-ডকুমেন্টারি প্রদর্শনী

‘জুলাই ওমেন্স ডে’ শীর্ষক আলোচনা সভা-ডকুমেন্টারি প্রদর্শনী
×

কনফারেন্স কক্ষে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীরা। ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ২২:৩১

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ওমেন্স ডে’ শীর্ষক আলোচনা সভা এবং চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ আয়োজন করা হয়। 

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের লক্ষ্যে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উদযাপনের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আজ চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে প্রথম দিনে ‘জুলাই ওমেন্স ডে’ শীর্ষক আলোচনা সভা এবং চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা। 

স্বাগত বক্তব্যে তিনি বলেন ‘জুলাই ওমেন্স ডে’ নারীদের অবদান গৌরবগাঁথা। মায়েরা ছোট সন্তানদের নিয়ে বেরিয়েছিলেন। ১৯৭১ সালের ঘটনাবলী আমাদের অদেখা কিন্তু ২০২৪ এর স্মৃতি সকলের মানসপটে উজ্জ্বল। সবাই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসে প্রতিবাদ করেছে। তারুণ্যের এই আন্দোলনে প্রাণ সঞ্চার করেছে নারীরা। সাহসী নারীদের শ্রদ্ধা জানাতে আমাদের এই আয়োজন। 

এর আগে অনুষ্ঠানমালার প্রধান সমন্বয়কারী এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এবং সকল ক্ষেত্রে নারীর গৌরবোজ্জ্বল অবদান স্বীকারের জন্য ‘জুলাই ওমেন্স ডে’ পালন করা হচ্ছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্রীদের ওপরে যে নির্যাতন চলেছে তা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। আমাদের নারীরা ত্যাগ স্বীকার করেছেন, ছাত্ররা শহীদ হয়েছেন। শিশুরাও রক্ষা পায়নি। 

অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক ও অনুষ্ঠানমালা সমন্বয়কারী আসমা খাতুনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারী এ অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন

×