গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০
ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | ১৬:৩৯
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালগামী একটি বাস রাস্তার পাশের খাদের পানিতে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার তপারকান্দিতে ঢাকা থেকে ছেড়ে আসা শাওন-সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশের খাদে পানিতে পড়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার কাজ চলছে। এখনো কোনও নিহতের তথ্য পাওয়া যায়নি। উদ্ধার কাজের পর জানা যাবে কেউ মারা গেছে কিনা। বেশ কয়েকজন কম বেশি আহত হয়েছেন।
এর আগে একইদিন সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা নামক স্থানে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। সেখানে ২০ যাত্রী আহত হন।
- বিষয় :
- বাস খাদে
- আহত
- সড়ক দুর্ঘটনা-২০২৫
- গোপালগঞ্জ
