ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টানেলের আশেপাশের এলাকা করপোরেশনের আওতায় আনা হবে: চসিক মেয়র

টানেলের আশেপাশের এলাকা করপোরেশনের আওতায় আনা হবে: চসিক মেয়র
×

আনোয়ারায় মসজিদের নির্মাণকাজ উদ্বোধনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: সমকাল

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | ১৮:২৫

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, টানেল উদ্বোধনের পর থেকে প্রতিদিন লাখ লাখ টাকা লস দিচ্ছে কর্তৃপক্ষ। ফলে টানেল প্রকল্পটি ব্যর্থ প্রকল্পে পরিণত হয়েছে। তাই, টানেল লাভজনক প্রকল্পে পরিণত করতে আশেপাশের এলাকা সিটি করপোরেশন আওতায় আনা হবে। এতে টানেলের ব্যবহার যথাযথ নিশ্চিত হবে। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টায় আনোয়ারা উপজেলার বোয়ালিয়া বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চসিক মেয়র বলেন, গত ১৬ বছরে চাইলে আনোয়ারায় অনেক উন্নয়ন করা যেত। কিন্তু এই এলাকায় বৈষম্য হয়েছে। যার কারণে এখানে উন্নয়নের ছুঁয়া লাগেনি। আনোয়ারা বিএনপির ঘাটি। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে এখানে যে উন্নয়ন হয়নি; সেসব এলাকায় উন্নয়ন করা হবে।

অনুষ্ঠানের প্রধান বক্তা সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সব অপশক্তিকে বিতাড়িত করবে আনোয়ারার বিএনপির নেতাকর্মীরা। দক্ষিণ জেলার এই আসনে বিএনপি শক্তিশালী হলে পুরো দক্ষিণ জেলা প্রভাবিত করতে পারবে। ঐক্যমত্যের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।

অনুষ্ঠানে বোয়ালিয়া ইসলামিয়া বড় মাদ্রাসা প্রধান পরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, উপজেলা বিএনপি নেতা ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, সাইফুল ইসলাম, শাহ্ওয়াজ জামাল নিজাম সনি, আব্দুল গফুর, নুর আলী, যুবদলের সদস্যসচিব ফারুক হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×