রাজশাহীর এমপি ওমর ফারুকের স্ত্রী করোনায় আক্রান্ত
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৪:০৮
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি বলেন, এদিন তাদের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। যাদের মধ্যে এমপি ওমর ফারুক চৌধুরীর স্ত্রী পারুল চৌধুরীও আছেন। তবে ওমর ফারুক চৌধুরী এমপির করোনা নেগেটিভ এসেছে বলেও জানান তিনি।
ডা. সাইফুল ফেরদৌস জানান, নতুন আক্রান্ত ৪৯ জনের মধ্যে নগরীর ৩০ জন। বাকিগুলোর মধ্যে রামেক হাসপাতালের দুইজন, বাগমারার দুইজন, র্যাব-৫ এর সদস্য দুইজন, পুলিশ সদস্য নয়জন এবং পুঠিয়া, গোদাগাড়ী, দুর্গাপুর ও চারঘাট উপজেলার একজন করে রয়েছেন।
- বিষয় :
- করোনা
- সংসদ সদস্য