ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রায়পুরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রায়পুরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
×

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১৬:২১

নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো ভেলুয়ারচর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে নিপা (৭) এবং একই গ্রামের নূরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮)। তারা দুজনই ভেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নিপা ও জান্নাতি আরও কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির সামনে নামারচর বিলে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি স্থানীয়দের জানালে দ্রুত উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শীলা জানান, সকাল সাড়ে ১১টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার একই উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে গোসল করতে নেমে চার মাদ্রাসাশিক্ষার্থীরও পানিতে ডুবে মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন

×