ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পাবনায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

পাবনায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
×

ফাইল ছবি

পাবনা অফিস

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০২:৫০ | আপডেট: ২৩ জুলাই ২০২০ | ০৩:০৪

পাবনার আতাইকুলায় পারিবারিক বিরোধের জেরে নিলুফার বেগম (৪৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে পুলিশ আতাইকুলা থানার দিঘুলি পাড়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী ভ্যানচালক শাহাদত হোসেনকে আটক করেছে পুলিশ

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম জানান, ওই দম্পত্তির মধ্যে রাতের কোনো এক সময় ঝগড়া হয়। এক পর্যায়ে নিলুফারকে শ্বাসরোধে হত্যা করেন তার স্বামী। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।

ওই সময় শাহাদত পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয় বলেও জানান তিনি।

আরও পড়ুন

×