ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আশুগঞ্জে অজ্ঞাত তরুণীর তিন টুকরা লাশ উদ্ধার

আশুগঞ্জে অজ্ঞাত তরুণীর তিন টুকরা লাশ উদ্ধার
×

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০২:৫১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক অজ্ঞাত তরুণীর ৩ টুকরা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে উপজেলার তালশহর রেলষ্টেশনের উত্তর পাশের রেললাইনের নিচের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলাসদর হাসপাতালে পাঠিয়েছে। নিহতের বয়ষ আনুমানিক ২৫-২৭ বছর।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন তালশহর স্টেশনের উত্তর পাশে রেললাইনের নিচে খালের মধ্যে ক্ষত-বিক্ষত লাশ দেখতে পেয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের সহায়তায় খালের পানি থেকে কয়েক দফার চেষ্টায় তরুণীর ৩ টুকরা লাশ উদ্ধার করে।

তালশহর স্টেশন মাষ্টর মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন রেলাইনের খালের নিচে লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। বুধবার রাতে বা বৃহস্পতিবার ভোরের কোনও এক সময় মালবাহী ট্রেন থেকে ছিটকে নিচে পড়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এ ব্যাপারে আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রঞ্জিৎ কুমার সাহা বলেন, রেলওয়ে পুলিশের খবর পেয়ে আমরা সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে তিন খণ্ড লাশ উদ্ধার করি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাড়ির সহকারি উপ-পরিদর্শক খোকন বড়ুয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল তৈরি করা হয়েছে। নিহতের আনুমানিক বয়স ২৫-২৭ হবে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা করা হবে।

আরও পড়ুন

×