পোরশায় ভটভটির চাপায় এক ব্যক্তি নিহত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৩:৪৫
নওগাঁর পোরশার ভটভটি চাপায় ফাইম হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়গ্রাম বাজারে কাশেমের দোকানের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ফাইম জেলার নিয়ামতপুর উপজেলার বেলহট্টি গ্রামের মৃত গণির ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে সার কেনার জন্য ফাইম বড়গ্রাম বাজারে কাশেমের দোকানের সামনে বসেছিলেন। এসময় ধান বোঝাই একটি ভটভটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানটির সামনে উল্টে যায়। সেখানে বসে থাকা ফাইম ভটভটির নিচে চাপা পড়ে। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর থেকে ভটভটির চালক পলাতক রয়েছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- নওগাঁ
- ভটভটির চাপা
- রাজশাহী
- পোরশা