ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
×

ছবি: সমকাল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:০৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:০৯

কুষ্টিয়ার দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের একজন নিহত হন।

নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও নারী সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে রুবেল সরদারের সাথে সোহেল মন্ডল গ্রুপের কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এ নিয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সারফান সর্দার।

গুরুতর আহত অবস্থায় বাইজিদ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরও ৫ জনকে স্থানীয়ভাবে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত সারফান সর্দারের মেয়ে মিম খাতুন বলেন, রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি বাগানে আমার বাবাকে পা কেটে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সর্দার গ্রুপের একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে। এ ঘটনায় রাতেই তিন থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরও পড়ুন

×