ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিনের মৃত্যু

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিনের মৃত্যু
×

ফাইল ছবি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ২৩:৫৫ | আপডেট: ২৪ জুলাই ২০২০ | ০০:৩৪

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান আর নেই (ইন্না লিল্লাহি …রাজিউন)। 

বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেশ কিছু দিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন।

মিয়াজ উদ্দিন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের বাবা। তার মৃত্যু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ রাজনৈতিক নেতারাও শোক জানিয়েছেন।

শুক্রবার জুম্মার নামাযের পর জেলা পরিষদ মাঠে প্রথম এবং তার নিজ গ্রাম কালকিনি উপজেলায় দ্বিতীয় জানাযা শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন

×