করোনায় সিরাজগঞ্জে কৃষক লীগ নেতার মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৩:২৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাঁড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিল্লুর রহমান (৫৫) মারা গেছেন।
শুক্রবার ভোর রাতে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে দুপুর ১২টার দিকে এলাকার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
ইউএনও মো. শামীমুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিনে জিল্লুর রহমান ও তার পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত হন। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় জিল্লুর মারা যান। হোম কোরেন্টাইনে থাকা তার স্বজনদের চিকিৎসা দিচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সোনাখাঁড়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল রিপন জানান, জিল্লুরের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি আগে থেকেই লকডাউন করা হয়েছে।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- রাজশাহী
- সিরাজগঞ্জ
- রায়গঞ্জ