ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিএনপি সন্ত্রাস ও সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না: মঈন খান

বিএনপি সন্ত্রাস ও সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না: মঈন খান
×

ছবি: সমকাল

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:৩৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। জণগণের অধিকার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত করাই বিএনপির একমাত্র লক্ষ্য।

তিনি শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশে গাজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় ড. আব্দুল মঈন খান বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ দেশে উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে। তাদের লুটপাটে দেশ একটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল। উন্নয়নের নামে টাকা বরাদ্দ নিয়েছে, সাইনবোর্ড লাগিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা কোনো কাজ করেনি, করেছে শুধু লুটপাট।

এসময় মঈন খান আরও বলেন, একটি দেশের উন্নতির জন্য শুধু শহর উন্নত করলেই হবে না, গ্রামগুলোও উন্নত করতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি গ্রাম উন্নয়নে বিএনপি কাজ করবে বলেও জানান তিনি।

এ সময় পথসভায় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা,যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দিন চিশতীয়া গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূইয়া শামিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমীন ভুইয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল ভুইয়া, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাএদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

×