কোষ্ঠকাঠিন্যের জন্য কলা খাওয়া কি উপকারী?
কলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৫:৪৫
অনেকেরই কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে। অন্ত্র সঠিকভাবে পরিষ্কার না হলে, সারাদিন পেট ভার, গ্যাস এবং অস্বস্তি হতে পারে। এমন সমস্যা কমাতে অনেকেই ঘরোয়া প্রতিকার খোঁজেন। যার মধ্যে কলা অন্যতম। কলা খেলে কি আসলেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে- এ নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন।
‘টাইমস নাও’য়ের প্রতিবেদনে অনুযায়ী, পাকা কলা হজমে সহায়ক বলে মনে করা হয়। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা ক্ষ্ঠেকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে। এই কারণেই পাকা কলা খাওয়ার পর অনেকের পেট পরিষ্কার করা সহজ হয়। সাধারণত কোষ্ঠকাঠিন্যর সমস্যা হালকা হলে এটি উপশম দিতে সাহায্য করতে পারে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সব কলা কোষ্ঠকাঠিন্যের জন্য উপকারী নয়। কাঁচা বা অপরিপক্ক কলা খাওয়া পেটে ভারি হতে পারে। এই কলাগুলো হজম হতে বেশি সময় নেয়। এর ফলে কিছু মানুষের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য আরও বেড়ে যেতে পারে। এ কারণে কোষ্ঠকাঠিন্যে ভুগলে সবসময় ভালোভাবে পাকা কলা খাওয়াই সবচেয়ে ভালো।
তবে শুধু একটি কলা খেলেই কোষ্ঠকাঠিন্য সেরে যাবে এটা মনে করা ঠিক নয়। একটি সুস্থ পাকস্থলী বজায় রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করা, সবুজ শাকসবজি খাওয়া এবং প্রতিদিন পেট পরিষ্কার হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই অভ্যাসগুলো কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যদি কয়েকদিন ধরে একটানা কোষ্ঠকাঠিন্যর সমস্যা চলে, পেটে ব্যথা হয় বা বারবার এই সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
- বিষয় :
- কোষ্ঠকাঠিন্য