ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গরিবের ১৬২ বস্তা চালসহ মজুদদার আটক

গরিবের ১৬২ বস্তা চালসহ মজুদদার আটক
×

আটক সায়েদুল -সমকাল

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৬:৪৬

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১৬২ বস্তা (৮ হাজার ১০০ কেজি) ভিজিএফের চাল উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় মজুদদার মো. সায়েদুল ইসলামকে (৪১) আটক করা হয়েছে। 

আটক সায়েদুল উপজেলার ছিটপাড়া মহল্লার বছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

র‌্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের একটি আভিযানিক দল নালিতাবাড়ী পৌর শহরের কাচারীপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মকবুল মিয়ার টিনের গোডাউন ঘর থেকে ১৬২ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়।

তিনি বলেন, ওই চাল সায়েদুল অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন।

আরও পড়ুন

×