বগুড়ায় নদী পার হতে গিয়ে স্রোতে তলিয়ে কৃষকের মৃত্যু
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৮:২৯ | আপডেট: ২৪ জুলাই ২০২০ | ০৯:৩৮
বগুড়ার গাবতলী উপজেলায় সুকদহ নদী পার হওয়ার সময় স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে মন্তেজার রহমান হিরু (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মন্তেজার রহমান হিরু গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ দক্ষিণপাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
গাবতলী মডেল থানার এসআই নিরঞ্জন জানান, হিরু বৃহস্পতিবার বিকেলে জমির আইল কাটার কথা বলে কোদালসহ বাড়ি থেকে বের হন। এরপর তিনি সুকদহ নদী পার হওয়ার সময় স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। শুক্রবার ফায়ার সার্ভিসের একটি দল সুকদহ নদী থেকে তার লাশ উদ্ধার করে।
- বিষয় :
- কৃষকের মৃত্যু
- নদী পারাপারের সময়
- বগুড়া