ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কুড়িগ্রামে করোনায় আক্রান্ত চারশ' ছাড়াল

কুড়িগ্রামে করোনায় আক্রান্ত চারশ' ছাড়াল
×

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৮:৩৯ | আপডেট: ২৪ জুলাই ২০২০ | ০৯:০৭

কুড়িগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চারশ' ছাড়িয়ে গেছে। প্রতিদিন যে ২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসছে তার অর্ধেকের বেশি পজেটিভ পাওয়া যাচ্ছে। আর এই পজিটিভ ফলাফলে কুড়িগ্রাম পৌরসভা এলাকার কেউ না কেউ থাকছেন।

শুক্রবার  বিকেলে ২৫ জনের নমুনা পরীক্ষার ফল আসে। তারমধ্যে ১৪ জন পজেটিভ। এদের মধ্যে সদর উপজেলার ৯ জন, উলিপুরে ৩ জন, ফুলবাড়ীতে ১ জন ও রাজারহাটে ১ জন। সদর উপজেলায় আক্রান্ত ৯ জনের সবাই কুড়িগ্রাম পৌর এলাকার বাসিন্দা। এনিয়ে জেলায় ৪০৩ জন আক্রান্ত হলেন। 

রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়েলজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরি এবং ঢাকার শেরেবাংলা নগরে অবস্হিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে মোট ৩ হাজার ৩২১ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ওই ৪০৩ জনের পজেটিভ আসে। 

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, জেলা শহরসহ সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। এ উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭০ জন। এরমধ্যে ১০০ জনের বেশি পৌরসভার বাসিন্দা। এদের মধ্যে দুই জনের মুত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৬৪ জন। 

এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে শুক্রবার হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪৭ জন। মেয়াদ শেষ হওয়ায় এ পর্যন্ত হোম কোযারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৭০৭ জনকে। পাশাপাশি, ৩ হাজার ৮০৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ৩ হাজার ৩২১ জনের। তারমধ্যে ৪০৩ জনের ফলাফল পজেটিভ। এদের মধ্যে ৫ জনের মৃত্যু ঘটেছে। আর ২০৪ জন সুস্হ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছেন। 

এছাড়া জেনারেল হাসপাতালে ৫ জন এবং রৌমারী উপজেলা হাসপাতালে ৪ জনসহ মোট ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আর ১৮৫ জন বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। 

আরও পড়ুন

×