ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরতে পারলেন না

গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরতে পারলেন না
×

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৯:৪৬

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় হাসানুর রহমান (৪০) নামে এক গরু বিক্রেতা নিহত হয়েছেন। উপজেলার বড়াইগ্রাম রেজ্জাক মোড় এলাকায়  বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে শুক্রবার সন্ধার পর এ দুর্ঘটনা ঘটে। হাসানুর রহমান গুরুদাসপুর উপজেলার ধারাবারিসা গ্রামের মৃত ইব্রাহীম আলীর পুত্র।

নিহতের ভাই শাকিল আহমেদ জানান, উপজেলার মৌখাড়া হাটে গরু বিক্রি করে বাড়িতে ফেরার পথে সড়ক পারাপারের জন্য রেজ্জাক মোড়ে দাঁড়িয়ে ছিলেন হাসানুর রহমান। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী একটি দ্রুতগামী দূরপাল্লার বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি দ্রুত পালিয়ে গেলও ধরার চেষ্টা চলছে। 

আরও পড়ুন

×