ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কোনো চক্রান্তকারী বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না: দুলু

কোনো চক্রান্তকারী বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না: দুলু
×

.

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:২৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৩১

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ হলে বিএনপি আরও গতিশীল হবে। তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি আছে, ইন-শা-আল্লাহ আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্তকারী এই বিজয়কে ঠেকাতে পারবে না।’

তিনি শনিবার সকাল ১১টার দিকে নাটোরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে ‘বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরও পড়ুন

×