বগুড়ায় মহাসড়কে মাছ ব্যবসায়ীর লাশ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৭ জুলাই ২০২০ | ০৯:৩৭
বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কের পাশ থেকে আব্দুল কাদের (৫৬) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নিংজানী ভেমরা পুকুরপাড় গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
সোমবার দুপুরে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রুপিহার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, রোববার বিকেলে বাড়ি থেকে রুপিহার বাজারে চা খেতে যান আব্দুল কাদের। এরপর তিনি আর রাতে বাড়ি ফিরেনি। পরে সন্ধান শুরু করে পরিবারের লোকজন। সোমবার দুপুরে স্থানীয়রা উপজেলার রুপিহার মহাসড়কের পাশে মরদেহ দেখতে পান। খবর পেয়ে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শজিমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
নন্দিগ্রাম থানার ওসি মোহাম্মদ শওকত কবির বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
- বিষয় :
- বগুড়া
- ব্যবসায়ীর মরদেহ
- নন্দীগ্রাম