কোনো যড়যন্ত্রকারী নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না: দুলু
শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সমকাল
নাটোর সংবাদদাতা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ০২:৪৪
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে কোনো যড়যন্ত্রকারীরা ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকারীদের রুখে দেবে।’
শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এ সময় দুলু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষের পক্ষে ভোটের প্রচারণা শুরু করার জন্য দলের সকল নেতাকর্মীদের আহ্বান জানান।
তেলকুপি ওয়ার্ডের সাবেক সহ সভাপতি আকবর মিয়াজীর সভাপতিত্বে মতবিনিময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় নেতাকর্মীরা।
- বিষয় :
- বিএনপি
- দুলু
- নাটোর
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
