ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বেনাপোল কাস্টমসের সেই কর্মকর্তা বরখাস্ত

বেনাপোল কাস্টমসের সেই কর্মকর্তা বরখাস্ত
×

ফাইল ছবি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ০৫:১৪

যশোরের বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ‘ঘুষ নেওয়ার দায়ে’ গ্রেপ্তারের পর এবার সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি। তাকে গত ৭ অক্টোবর গ্রেপ্তার করে দুদক। 

গত বৃহস্পতিবার সংস্থাটি তার বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, যেহেতু রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার দুদক কর্তৃক গ্রেপ্তার হয়েছেন, যেহেতু সরকার তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করতে প্রয়োজন ও সমীচিন মনে করে, সেহেতু তাকে সাময়িক বরখাস্ত করা হল। সাময়িক বরখাস্তকালে তিনি খোরপোষ ভাতা পাবেন বলে আইআরডি জানিয়েছেন। এ প্রজ্ঞাপনে সই করেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।

এর আগে ৬ অক্টোবর বিকালে দুই লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে দুদক। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে শামীমাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×