নদীতে ভাসছিল যুবকের লাশ
মরদেহ দেখতে ভিড় করেছেন স্থানীয়রা। ছবি: সমকাল
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ১০:১১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ | ১০:৫১
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ব্রিজের পাশে নন্দকুজা নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখা গেছে। পরে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয়রা নদীতে আনুমানিক ৩৩ বছর বয়সী ওই যুবকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন জানান, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।’
- বিষয় :
- নাটোর
- গুরুদাসপুর
- লাশ উদ্ধার
