ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিএনপি এমপি প্রার্থী বাবুর শোভাযাত্রা

বিএনপি এমপি প্রার্থী বাবুর শোভাযাত্রা
×

ছবি: সমকাল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ | ২২:৩৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। রোববার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।

ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, দল আমার ওপর আস্থা রেখে ঈশ্বরগঞ্জ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছে। এ জন্য আমি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। এমপি হতে পারলে তিন মাসের মধ্যে চিকিৎসা ব্যবস্থার মান ঠিক করব। সেটা হোক সরকারিভাবে, নয়তো ব্যক্তিগত উদ্যোগে। এ ছাড়া শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ কৃষি খাতে আধুনিকতা নিয়ে আসব। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থায় সর্বোচ্চ কাজ করব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি ও পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এ কে এম হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন প্রমুখ। এর পর একটি শোভাযাত্রা বের করে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।

আরও পড়ুন

×