ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া

বাসে আগুন দিয়ে চালক হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তা‌র

বাসে আগুন দিয়ে চালক হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তা‌র
×

গ্রেপ্তা‌র আনোয়ার হোসেন (৩৫)।

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও ফুলবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ১৮:৪২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ১৯:২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত চালক জুলহাসের (৩৫) মৃত্যুর ঘটনায় এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তা‌র করেছে পুলিশ।

বুধবার ভোর চারটার দিকে ফুলবাড়িয়া পৌরসভার চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তা‌র করা হয়।

গ্রেপ্তা‌র ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং একই এলাকার আব্দুর রশিদের ছেলে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনকে গ্রেপ্তা‌রের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ভালুকজান এলাকার সাইফুল ফিলিং স্টেশনের সামনে পার্কিং করা বাসে এক মুখোশধারীসহ তিন যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক জুলহাস দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

গতকাল মঙ্গলবার রাতে নিহত চালকের ছোট বোন ময়না বেগম এই ঘটনায় অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

আরও পড়ুন

×