ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
×

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ১০:৪৫

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় তাইজুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। 

তাইজুল ইসলামের বাড়ি তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায়। তিনি ব্যবসায়ী ছিলেন। ওই মোটরসাইকেলে থাকা তার স্ত্রী আসমা বেগম (৩৬) ও মেয়ে তাসনিম (৪) অক্ষত রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, তাইজুল বোদায় এক স্বজনের বাসায় ঈদের দাওয়াত খেয়ে স্ত্রী ও সন্তান নিয়ে বাসায় ফিরছিলেন। পথে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে বাংলাবান্ধাগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তাইজুলের মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মেদ জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু ট্রাক চালক পালিয়েছে।




আরও পড়ুন

×