ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুড়িগ্রামে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুড়িগ্রামে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
×

ফাইল ছবি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০ | ০৪:০৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের আন্ধারীঝাড় বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম শাহজাহান। তিনি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জের হাজিরমোড় এলাকার আব্দুল মজিদের ছেলে। অন্যজন তার শ্যালিকা নাজমা আক্তার। তিনি নাগেশ্বরী পৌরসভা এলাকার বলদিটারী এলাকার নুরল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

পুলিশ জানায়, শাহজাহান ও নাজমা ভূরুঙ্গামারী যাওয়ার পথে কুড়িগ্রাম থেকে আসা একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। 

ভূরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালকের খোঁজ পাওয়া যায়নি। তবে ট্রাকটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×