ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

সরকারি সার কালোবাজারে বিক্রি, বাফার গুদামের ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সরকারি সার কালোবাজারে বিক্রি, বাফার গুদামের ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
×

সংগৃহীত ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০ | ০৮:৪০ | আপডেট: ০৬ আগস্ট ২০২০ | ০৮:৪১

২৩৯ মেট্রিক টন সার কালোবাজারে বিক্রির অভিযোগে বগুড়া সরকারি বাফার গুদামের ইনচার্জসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির বগুড়া কার্যালয়ে দুদকের ঢাকা সদর দপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক বাদী বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন- বগুড়া বাফার গুদাম ইনচার্জ আনোয়ার হোসেন ও টেকনিক্যাল কর্মকর্তা নামজুল ইসলাম।

দুদক বগুড়া সম্বনিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, আসামি দু’জন পলাতক রয়েছেন। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগের পর তাদের গ্রেফতারের উদ্যোগ নেওয়া হবে।

আমিনুল ইসলাম জানান, দেশের বিভিন্ন স্থানে সরকারি গুদামের সার কালোবাজারে বিক্রির অভিযোগ আসার প্রেক্ষিতে দুদকের সদর দপ্তর থেকে তাকেসহ তিন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি বলেন, তদন্তকালে বগুড়া বাফার গুদামের ওই দুই কর্মকর্তা ২০১৮ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত বগুড়া গুদামে দায়িত্ব পালনকালে ২৩৯ মেট্রিক সার কালোবাজারে বিক্রি করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। যার বাজার মূল্য ৩৩ লাখ ৪৬ হাজার টাকা।

আরও পড়ুন

×