ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই তিন বোট আটক

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই তিন বোট আটক
×

ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ১৮:৪৭

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই তিনটি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে বিশেষ অভিযানে বোট তিনটি আটক করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ৩০ জন মাঝিকেও আটক করা হয়।

নৌবাহিনী জানায়, শুক্রবার দিবাগত রাতে টহলে থাকা নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ৩টি সন্দেহজনক ইঞ্জিনচালিত বোট শনাক্ত করে। তাদের থামার নির্দেশ দেওয়া হলেও পালানোর চেষ্টা করে। পরে নৌবাহিনীর জাহাজ ধাওয়া করে এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ এবং এফবি আলাউদ্দিন-২ নামের বোটগুলো আটক করতে সক্ষম হয়।

তল্লাশিতে তিন বোট থেকে ১,৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮৭৯,৫০০ টাকা। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ৩০ জন মাঝিমাল্লাকেও আটক করা হয়।

জব্দকৃত মালামাল, বোট এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় নৌবাহিনী।

আরও পড়ুন

×