ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এক দিনের সম্মেলনে দান-মান্নতে মিলল কোটি টাকা

এক দিনের সম্মেলনে  দান-মান্নতে মিলল  কোটি টাকা
×

ঈশ্বরগঞ্জ উপজেলার জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসার ইসলামী সম্মেলনে দানের টাকা গণনা চলছে সমকাল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ০৮:০৮

| প্রিন্ট সংস্করণ

ঈশ্বরগঞ্জ উপজেলার জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসার ৭৫তম ইসলামী সম্মেলনে দান-মান্নতে এক দিনেই উঠেছে কোটি টাকার বেশি। গরু-ছাগল, হাঁস-মুরগি, স্বর্ণালংকারসহ বিভিন্ন দান গণনা করে গতকাল বৃহস্পতিবার সকালে ৯৫ লাখ টাকার হিসাব ঘোষণা করা হয়েছে। আরও ১০ লাখ টাকার মালপত্র বিক্রির জন্য রয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

গত বুধবার আসরের পর থেকে ওলামায়ে কেরামদের বয়ান শুরু হয়। বৃহস্পতিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়। এতে অংশ নেন দুই থেকে তিন লাখ মানুষ। ভোলার চরফ্যাসন থেকে আগত মাহমুদ কলি বলেন, বহুদিন শুনেছেন ইসলামপুর মাদ্রাসার মাহফিল দেশের বড় সম্মেলনগুলোর একটি। এবার এসে সত্যিই তার প্রমাণ পেয়েছেন। 
মাদ্রাসার মুহতামিম মাহমুদুল হক আযীযী বলেন, এবারও দান-মান্নতে কোটি টাকা উঠেছে। এসব টাকা এতিম-গরিব ছাত্রদের জন্য ব্যয় হয়। 

আরও পড়ুন

×